
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান হাজারী গোদার পাড়ায় ফাঁসিতে ঝুঁলে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ ৬ এপ্রিল শনিবার দুপুর ১২টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদার।
নিহত রুহুল আমিন (২৮) ওই এলাকার মৃত সোলাইমানের পুত্র ও ১ সন্তানের জনক।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই পার্থ সারথী হাওলাদার জানান, নিহত যুবক পেশায় একজন পিকআপ চালক। তার সাথে পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনারদিন পরিবারের সকলের অজান্তে ঘরের বীমের সাথে ফাঁস লাগিয়ে ঝুঁলে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ বিকেল ৩টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে সর্বশেষ তথ্যে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner