
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ কিল্লার আন্দর এলাকায় ১৯ জুন দিনগত রাতে আমেরিকা প্রবাসী কলিম উদ্দিনের বাড়ি চুরি হয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রবাসী কলিম উদ্দিনের ভাই শহিদুল ইসলাম। তবে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই জেসমিন সোলতানা জানিয়েছেন, এ সংক্রান্তে থানায় কোন অভিযোগ নেই। পুলিশও এ ব্যাপারে কিছুই জানেন না। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, ঘটনারদিন তার পরিবারের পক্ষ থেকে নগদ ৩ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার রেখে বাড়িতে তালা দিয়ে সবাই গ্রামের বাড়ি পুটিবিলা নালারকুল এলাকায় চলে যান। চোরেরা রাতে কোন এক সময়ে তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে এবং টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। টাকাগুলি শহিদের ভাগনীর বিয়ে উপলক্ষে ঈদের আগে ব্যাংক থেকে উত্তোলন করা হয়। আজ ২০ জুন সকালে বাড়িতে এসে তারা তালা ভাঙ্গা ও দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভিতরে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। চোরেরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ও কাপড়-চোপড় তছনছ করেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner