
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযোগে ১৯ ডিসেম্বর মঙ্গলবার ৩ জনকে ভ্রাম্যমান আদালত সাজা প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম।
সাজাপ্রাপ্তরা হল উপজেলার জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়া এলাকার মৃত আব্দুস ছালামের পুত্র মোঃ সিরাজ মিয়া (২৫)। মাদক ব্যবসার অভিযোগে তাকে ৬ মাস কারাদন্ড প্রদান করেছেন।

অপরজন, চকরিয়ার খুটাখালি এলাকার মৃত পরান উদ্দিনের পুত্র শাহজালাল (২২)। চুনতি সীরত মাহফিলে আগত মহিলাদের উত্যক্ত করার অভিযোগে ১৫ দিন কারাদন্ড প্রদান করেছেন।
অন্যজন, চকরিয়া আউলিয়ানগর এলাকার মৃত আবুল কালামের পুত্র মোঃ পারভেজ (২০)। চুনতি সীরত মাহফিলে চুরির উদ্দেশ্যে আসার অভিযোগে ৭ দিন কারাদন্ড প্রদান করেছেন।
লোহাগাড়া থানার এএসআই আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সিরাজকে সোমবার রাতে আটক করেছে পুলিশ। শাহজালাল ও পারভেজকে একইদিন রাতে চুনতি সীরত মাহফিল থেকে স্থানীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা। আদালত ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া তাদেরকে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner