
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলার পশ্চিম কলাউজান রাজা মিয়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর চাচা মোয়াজ্জেম মাহী।
নিহত শিশু ইবরাতুল জান্নাত ইলফা (৬) ওই এলাকার প্রবাসী মো: শাহজাহানের কন্যা।

জানা যায়, খেলাচ্ছলে সকলের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ ইলফাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন বাদে মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner