
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গত ২৬ মে দিনগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন (২৭) উপজেলার চুনতি ডেপুটি পাড়ার আতব আলীর পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি একজন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। দীর্ঘদিন তিনি পুলিশকে গ্রেফতার এড়িয়ে বেড়াচ্ছিল।

আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner