
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ মে বুধবার দিনগত রাতে নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্ব স্ব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল উপজেলার চুনতি সাতগড় মেম্বার পাড়ার মৃত আলতাব মিয়ার পুত্র মোঃ লিয়াকত, একই ইউনিয়নের ফারেঙ্গা মিয়া বাড়ির আবু মিয়ার পুত্র মহিউদ্দিন প্রকাশ মহিম ও আমিরাবাদ সুখছড়ি হাজি পাড়ার ফয়েজ উল্লাহর পুত্র মোঃ জহির।

তাদেরকে আজ ৩১ মে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner