
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অবস্থিত ব্র্যাক অফিসের সামনে পরিত্যক্ত জায়গা থেকে ২৫ এপ্রিল (বুধবার) সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে রাতেই নবজাতকের জন্ম হয়েছিল। খালেকের দোকান এলাকার দোকানদার আকতার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে রাস্তা দিয়ে চলাচলের সময় ওই নবজাতকের লাশ দেখতে পান। পরে নবজাতকের লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে জন্মের পর পরই কে বা কারা নবজাতককে ফেলে চলে গেছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার জানান, এ ব্যাপারে তাদের কাছে কোন অভিযোগ আসেনি।
Lohagaranews24 Your Trusted News Partner