
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় আজ ২৫ মার্চ রাত ৮টায় ডাম্পার গাড়ির ধাক্কায় এক রিক্সা চালক নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। নিহত রিক্সা চালক আবু মুসা (৪৮) আধুনগর মোস্তাক হাজি পাড়ার কালা মিয়ার পুত্র এবং ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক।
স্থানীয় শাহ আলম জানিয়েছেন, লোহাগাড়া বটতলী শহর মুখী রিক্সাকে একইমুখী একটি ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। এতে রিক্সা চালক ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। রিক্সার যাত্রী এক মহিলা আহত হয়েছে বলে জানান। আহত যাত্রী জমিদার পাড়া এলাকার গুরা মিয়ার স্ত্রী আমেনা বেগম (৫৫)। ঘটনার পর ঘাতক ডাম্পার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ডাম্পার গাড়িটি আটকের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner