
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ সিরাজ মাষ্টারের পাড়া থেকে গোয়াল ঘরের তারা ভেঙ্গে ২টি গরু চুরি হয়েছে। আজ ৫ অক্টোবর শনিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত গরুর মালিক ফরিদ সিকদার।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরু ২টি গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে যান। ঘটনার রাতেও তিনি রাত ২টা পর্যন্ত সজাগ ছিলেন। এরপর যে কোন সময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু ২টি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে নিশ্চিত হয়েছেন চুরির ঘটনা ঘটে। তিনি দাবী করছেন চুরি হওয়ার গরু ২টির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শাকিল রানা জানান, গরু চুরির ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner