
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া আমিরাবাদে এক রাতে বটন জলদাশ (৩৬) নামে এক কৃষকের ২টি গরু চুরি হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ভোররাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার নিকুঞ্জ জলদাশের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু রেখে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরুর মধ্যে ১টি গাভী ও ১টি বাছুর। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গরু চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হবে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner