
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৩ জুন রাতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। আজ ২৪ জুন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
গ্রেফতার আবু মোহাম্মদ রিদুয়ান (৩৩) উপজেলার দক্ষিণ সুখছড়ি এলাকার জসিম উদ্দিনের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা অভিযান তাকে ৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner