
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ দুই বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতী ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার আবদুর রশিদের পুত্র মো. আইয়ুব আলী (২২) ও রামু থানার জোয়ারিয়ানালা এলাকার ছালে আহমদের পুত্র মো. শাহজাহান (২০)।
থানার এসআই গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner