
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল, ডা. সুমন চৌধুরী, বিএনপি নেতা এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, নজরুল ইসলাম, ফৌজুল কবির, বাচ্চু ও হেলাল উদ্দিন প্রমুখ।
এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও ভাল কাজে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner