
লোহাগাড়া প্রেসক্লাব উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্থায়ী ডিজিটাল সনদ ও পরিচয়পত্র পাওয়ায় সোমবার রাতে লোহাগাড়া প্রেসক্লাবের সমন্বয় সভায় প্রেসক্লাব কার্যালয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক তোলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় লোহাগাড়া প্রেসক্লাব(ভারপ্রাপ্ত) সভাপতি প্রভাষক ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি কাইছার হামিদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসেন মেহেদী, ভোরের কাগজ প্রতিনিধি এরশাদ হোসাইন, প্রথম আলো প্রতিনিধি কাইছার হামিদ তুষার, দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী, ঢাকা টাইমস প্রতিনিধি শাহজাদা মিনহাজ, আনন্দ টিভি প্রতিনিধি সেলিম উদ্দিন, দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি কালাম আজাদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি রাসেল মাহমুদ, মহানগর নিউজ প্রতিনিধি আলাউদ্দিন, সংবাদ সারাবেলা প্রতিনিধি ফাহিম শাহরিয়ার শাফাত ও বাংলা৫২নিউজ প্রতিনিধি মীরদাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner