ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ার ইউএনও সাইফুল ইসলামের বদলির আদেশ

লোহাগাড়ার ইউএনও সাইফুল ইসলামের বদলির আদেশ

নিউজ ডেক্স: লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামকে বদলি করে সরাইল উপজেলায় পদায়ন করা হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে তাকে লোহাগাড়া থেকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী দায়িত্বভার গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ জুলাই লোহাগাড়া ইউএনও হিসেবে যোগদান করেন মো. সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!