
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ মার্চ) উপজেলা সদর বটতলী স্টেশন ও দরবেশহাট বাজারে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
জানা যায়, অভিযানে শাহাদাত হোসেনের মালিকানাধীন সাতকানিয়া স্টোরকে ৫ হাজার টাকা, জসিম উদ্দিনের মালিকানাধীন রিয়াদ স্টোরকে ১০ হাজার টাকা, আরিফুল ইসলামের মালিকানাধীন আর এস স্টোরকে ১০ হাজার টাকা, মোহাম্মদ ইসলামের মালিকানাধীন সাথি স্টোরকে ২ হাজার টাকা, জাহাঙ্গীর আলমের মালিকানাধীন হাবিব মেডিকোকে ৩০ হাজার টাকা, আবুল কালামের মালিকানাধীন আর বি পোল্ট্রিকে ১০ হাজার টাকা ও খানে আলমের মালিকানাধীন চমক স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ব্যবসায়িদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner