
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৩ দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ মার্চ) উপজেলা সদর বটতলী স্টেশনস্থ কাঁচা বাজারে অভিযানে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

জানা যায়, অভিযানে মুরাদ স্টোরকে ২ হাজার টাকা, কবির স্টোরকে ১ হাজার টাকা ও মক্কা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। এই সময় ব্যবসায়িদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner