
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৩ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার আধুনগর ও চুনতি বাজারে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, অভিযানে নুরুল আবছারের মালিকানাধীন রাফিন স্টোরকে ২০ হাজার টাকা, নুরুল আহমেদের মালিকানাধীন সাদেক স্টোরকে ২ হাজার টাকা ও রিদুয়ানুল হকের মালিকানাধীন মধুফুল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ ৩ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ব্যবসায়িদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner