
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৩ ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১১শ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ। সাথে ছিলেন টংকাবতী বিটের বিট কর্মকর্তা মো. ইমন বিল্লাহ ও হাঙ্গর বিটের বিট কর্মকর্তা আবু সাঈদ।

রেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ জানান, ইটভাটায় জ্বালানী হিসাবে ব্যবহারের জন্য বিভিন্ন প্রজাতির কাঠ মজুদ করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি ইটভাটা থেকে ১১শ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত জ্বালানি কাঠ পদুয়া রেঞ্জ অফিস হেফাজতে রয়েছে। এই ব্যাপারে বন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Lohagaranews24 Your Trusted News Partner