Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শ্রমিক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

লোহাগাড়ায় শ্রমিক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৮ ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পদুয়াস্থ সংগঠন কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া জানান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার পুটিবিলা ইউনিয়ন ব্যতিত অন্য ৮ ইউনিয়নের আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল কোম্পানি, সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, মুহাম্মদ আলম, ফিরোজ আলম, দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ফৌজুল কবির, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জমির উদ্দিন, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আবদুল মান্নান ও সদস্য সচিব মুহাম্মদ মুছা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!