Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের

লোহাগাড়ায় শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে (২২) ছুরিকাঘাতে আহতের ঘটনায় ১৪ জনকে এজাহারভূক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে আহত মুহিবুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের পুত্র। মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় আসামিরা হল মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ জিহাদ প্রকাশ জিহাব (২৪), সুরাইম কবির তাসিন (২৫), বাহার উদ্দিন (৩৮), মোহাম্মদ জালাল উদ্দিন (৩৩), হামিম হোসেন রবিন (২৮), মোহাম্মদ পারভেজ প্রকাশ হাতি পারভেজ (৩৪), মাকসুদুর রহমান মাসুক (৩০), ইমাম হোসেন আবিদ (২৬), জিহান (২৫) শেখ ছোটন (৩২), একেএম পারভেজ (৩৫), রিদুওয়ান (২৫) ও মুফিদুল কবির (২০)।

জানা যায়, গত শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ আইস পার্কের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মিনহাজের ছুরিকাঘাতে আহত হন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক। ঘটনার পর ছাত্রলীগ নেতা মিনহাজ ও জিহাব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরে তারা বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া মাল পুকুরিয়া এলাকায় এক বসতঘরে অবস্থান করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিনহাজ ও বাহার উদ্দিন নামে দুই জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, শহীদ ইশমামুল হকের বড় ভাইকে মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। এছাড়া অন্যদেরও গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!