
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার কলাউজানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। সোমবার (২৭ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন টেইলার্সের মালিক রতন নাথ, উজ্জল কান্তি নাথ ও কাপড়ের দোকানদার মহিউদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেইলার্স থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আধাপাকা দোকান ঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ততক্ষণে দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাব্বির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner