
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ফরিদুল আলম নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের রোস্তমের পাড়ার মৃত মোস্তফিজুর রহমানের পুত্র। গত বুধবার (২৩ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার রাজঘাটা থেকে বটতলী স্টেশন পর্যন্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গত ২ অক্টোবর লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় ফরিদুল আলম এজাহারনামীয় আসামী।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মাসুদ আলম জানান, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গ্রেপ্তার ফরিদুল আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner