
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যাওয়া মোহাম্মদ রাকিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিব উপজেলার আধুনগর বাজারে অবস্থিত ‘ফুলকলি’ মিস্টির দোকানের কর্মচারী ও কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।

জানা যায়, প্রায় এক মাস আগে রাকিব ফুলকলি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে যোগদান করেন। গত ১২ জুন সকালে তিনি দোকানের প্রথম তলার ছাদে উঠলে অসাবধানতা বশত: ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের স্পৃষ্ট হয়। এতে বিকট শব্দ হয়ে রাকিব ছাদে পড়ে যায়। দোকানের অন্য কর্মচারীরা শব্দ শুনে ছাদে গিয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিদ্যুৎস্পৃষ্টে শরীরের প্রায় ৬০ ভাগ ঝলসে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বিদ্যুৎপৃষ্টে ঝলসে যাওয়া কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner