
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত গভীর রাতে ইউনিয়নের মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বুধবার (২০ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা তালাবদ্ধ করে বাড়িতে চলে যান প্রধান শিক্ষক। পরদিন সকালে এসে দেখতে পান বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালাভাঙ্গা। ভেতরে ঢুকে ভাংচুর অবস্থায় দেখেন ২টি আলমিরা। সেখানে থাকা ১টি ল্যাপটপ, ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টরের পুরো সেট ও ১টি মাঝারি সাউন্ড সিস্টেম নিয়ে গেছে চোরেরা।
এদিকে, খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই রায়হান বেপারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner