
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলে পরিত্যক্ত ঘরে পাওয়া গেছে ১টি একনলা বন্দুক, ১৩ রাউন্ড গুলি ও এক কৌটা বারুদ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের চান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন বনবিভাগ।
পদুয়া রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনে ২০১৫-১৬ সালে সামাজিক বাগানের পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন্দুক ও গুলিগুলো পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া বন্দুক ও গুলি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner