
লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে লোহাগাড়ার সন্তান প্রবাসী জাহাঙ্গীর কবির লাভলুর সহযোগিতায় শ্রমজীবী এবং পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গত ১ মে সকালে উপজেলার সদরে বটতলী স্টেশনে এই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম। লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি রায়হান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন সাগর, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, কার্যনির্বাহী সদস্য তাহমিদ কাউছার, তৌহিদুল ইসলাম কায়রু ও ব্যবসায়ী শহিদুল আলম প্রকাশ ফকির শহিদ।

প্রধান অতিথি রাশেদুল ইসলাম জানান, সম্প্রতি সারাদেশে তীব্র তাপপ্রবাহের দরুন সাধারণ মানুষের মাঝে পানি শূন্যতা, মিনারেল লস, হিট স্ট্রোকসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুঁকি বেড়ে চলেছে। এরই প্রেক্ষিতে লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে প্রবাসী জাহাঙ্গীর কবির লাভলুর সহযোগিতায় যেই সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে তার ধন্যবাদ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner