
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়ায় নির্মাণাধীন বাথরুমের সেপটিক ট্যাংকে পড়ে মোহাম্মদ ফাহিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ চাকফিরানী ঘোনারমোড় এলাকায় এই ঘটনা ঘটে। শিশু ফাহিম ওই এলাকার প্রবাসী মোহাম্মদ দেলোয়ারের পুত্র ও স্থানীয় বায়তুল ফজিলত এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবারের বসতঘরের সামনে বাথরুমের সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। বৃষ্টির কারণে সাত ফুট গভীর ট্যাংকের মধ্যে ৫ ফুট পর্যন্ত পানি জমে যায়। ঘটনারদিন শিশুটি পরিবারের সকলের অগোচরে খেলাচ্ছলে ট্যাংকে জমানো পানি বোতলে ঢুকাতে চেষ্টা করছিল। এই সময় অসাবধানতা বশত: ট্যাংকে জমানো পানিতে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ট্যাংকের ভেতর দেখতে দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাথরুমের সেপটিক ট্যাংকে জমে যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। শিশুটির মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner