
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি কাভার্ডভ্যান। সোমবার (৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। দূর্ঘটনায় কাভার্ডভ্যান চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। এতে চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা ধারণা করছেন, লবনবাহী গাড়ি থেকে নি:সৃত পানি ও ঘন কুয়াশা মিশে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner