
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপিত মোঃ তসলিম উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় ৩০ ডিসেম্বর বিকেলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়ায় দৈনিক পূর্বকোণ পাঠক ফোরাম ও কুমীরাঘোনা ছাত্র-যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে দৈনিক পূর্বকোণ লোহাগাড়া প্রতিনিধির অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ পাঠক ফোরামের উপদেষ্টা সদস্য ও হক হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক পিয়ারু, পাঠক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সাত্তার সিকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম আহমদ মনির, সদস্য যথাক্রমে শিক্ষার্থী মোঃ আরমান, মোঃ ইউসুফ, মোঃ রুবেল এবং ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শাহাদত হোসেন সাগর, সদস্য মোঃ মাঈনুদ্দিন, মোঃ আবদুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রোগাক্রান্ত সম্পাদক মহোদয়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন বোয়ালখালী শাকপুরা বায়তুন নূর জামে মসজিদের খতিব প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মোবারক আযম। মোনাজাতে উপস্থিত লোকজন মহান আল্লাহর কাছে সম্পাদক স্থপতি মোঃ তসলিম উদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner