
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল লোহাগাড়া সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব লোহাগাড়া এলাকার মনির আহম্মেদের পুত্র উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জিহান (২৫), আমিরাবাদ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের হাছির পাড়ার মোহাম্মদ মিয়ার পুত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ (৩০) ও কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান কানুরাম বাজারের পূর্ব পাশে বরকি আমির হামজার বাড়ির মৃত আবদুর রশিদের পুত্র আওয়ামী লীগ কর্মী মো. আবদুর রহিম (৪০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner