Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

লোহাগাড়ায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার।

এতে চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটি এম জাহেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক এম এ রহিম, খোরশেদ আলম সিকদার, শাহ আলম, ফেরদৌস কোম্পানী, এ্যাডভোকেট এহসানুল হক, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, মোরশেদুল আলম, জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন সাঈদ, ছাত্রদল নেতা মো. রাসেল কায়েস উদ্দিন, এহেসানুল হক আহামদ, মো. জাবেদ, মারুফ, স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল মাহমুদ তুষার, সাইফুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা লতিফুর রশিদ আসিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!