
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের করম আলী সিকদার পাড়ার দরগাহ মুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেট জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner