
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এ্যাম্বুলেন্সের সাথে সিএনসি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের থানা রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন টেক্সি চালক জাহাঙ্গীর আলম, আইরিন মারজানা উর্মি, দিলু আরা বেগম, মো. পারভেজ ও তছলিমা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি এ্যাম্বুলেন্স বিপরীতমুখি সিএনজি চালিত টেক্সিার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা ৭ জন আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে টেক্সিচালক জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner