Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

লোহাগাড়ায় এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

এলনিউজ২৪ডটকম: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল ও মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর মোটর স্টেশনে কর্মসূচি পালন করা হয়।

লোহাগাড়া মোবাইল মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মো. আবদুল্লাহ বাবলু, মো. তারেক, সমিতির সভাপতি রিদুয়ানুল কবির এরফান, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, আব্বাস উদ্দিন, জিল্লুর রহমান, রায়হান ও সাহাব উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, এনইআইআর কার্যক্রম ও আমদানিতে অতিরিক্ত শুল্কের কারণে সাধারণ ব্যবসায়ীরা এখন পথে বসার উপক্রম হয়েছেন। অস্তিত্ব রক্ষার স্বার্থেই দোকানপাট বন্ধ রেখে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে শতাধিক মোবাইল ফোন ব্যবসায়ী দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!