
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় এক রাতে একই কায়দায় পৃথক দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) ভোররাতে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া ও সাতগড়িয়া পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন, রশিদের পাড়ার নুরুল কবিরের পুত্র আরাফাত হোসেন (২৭) ও সাতগড়িয়া পাড়ার হাশেমুর রশিদের পুত্র মনির হোছেন (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত রাতে প্রতিদিনের ন্যায় তারা সিঁড়ি ঘরে মোটরসাইকেল রেখে ঘুমিয়ে যান। চোরেরা সিঁড়িঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একই কায়দায় মোটরসাইকেল ২টি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সিঁড়ি ঘরের দরজার তালা ভাঙ্গা ও মোটরসাইকেল দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মশিউর রহমান জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় পৃথক ২টি লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner