
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ মো. জেয়াবুল হক (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দরবেশহাট আকবর পাড়ায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জেয়াবুল হক একই এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতা জেয়াবুল হকের বসতঘরে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৬ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৯ হাজার ৮১৫ টাকা ও একটি হুইল পেপারের রোল উদ্ধার করা হয়। জেয়াবুল হক দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ এলাকায় খুচরা বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার জেয়াবুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner