ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

লোহাগাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ইউপি সদস্য যথাক্রমে ফরিদ আহমদ, জয়নাল আবেদীন, আবুল হাছান ও সুজন কান্তি দাশ অভিযোগের তদন্তের দাবি জানিয়ে স্থানীয় সংবাদকর্মীদের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন সদস্যদের মাসিক সম্মানী ভাতা দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছেন। ইউনিয়ন পরিষদের সভার সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে কার্যক্রম পরিচালনা, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ ও ব্যয়ে অনিয়ম, প্রকল্পের বিল-ভাউচার এবং আর্থিক হিসাব সদস্যদের সামনে উপস্থাপন না করা। বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়ম, ইউনিয়নের বিভিন্ন স্থানে মাটি ও বালু উত্তোলনে অনিয়ম, বিভিন্ন সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে দায়িত্ব পালনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

এছাড়া গত ২৪ মে একই ইউনিয়নের ৭ ইউপি সদস্য চেয়ারম্যান নাজিম উদ্দিনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। গত ২৫ জুন উক্ত অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া উপজেলা প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে নোটিশের জবাব দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!