
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ানিউজ২৪ডটকম অনলাইন পত্রিকার উদ্যোগে ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনলাইন পত্রিকার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন দৈনিক আজাদী দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অধ্যাপক মোঃ আউয়াল, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, কবি হাছান তারেক ও মোঃ সাজ্জাদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র মারুফ খান, দৈনিক প্রিয় চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলাম, মোঃ বেলাল উদ্দিন, মোঃ জাহেদ হোসেন, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, কবি মুহাম্মদ সোলাইমান, মোঃ গোলাম কাদের, ডাঃ ওমর ফারুক, মোঃ পারভেজ ও আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা এদেশের সোনার মানুষ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner