
কায়সার হামিদ মানিক, উখিয়া : ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাটির ঘরের দেওয়াল ধসে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা। সোমবার সকালে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে। উখিয়ার ইউএনও মো. নিকারজ্জামান চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে নিহত শিশুটি নাম জানা যায়নি। তবে সে আব্দুর শুক্কুরের ছেলে বলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান জানান, গত শনিবার থেকে উখিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে। সকালে বৃষ্টিপাতের মধ্যে আকস্মিক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি মাটির ঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন তার মা। লাশ ক্যাম্পের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে ইউএনও জানান।
Lohagaranews24 Your Trusted News Partner