
কায়সার হামিদ মানিক, উখিয়া : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষে চলছে। এই সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত ১০ জন রোহিঙ্গা আহত হয়েছে। উখিয়ার বালুখালীর পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে আজ সন্ধ্যার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার পর থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ক্যাম্পের আশপাশে পুলিশ অবস্থান করছে।
ঘটনাস্থল থেকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরুজুল হক টুটুল জানিয়েছেন, বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে দোকান বসানোকে কেন্দ্র করে রোহিঙ্গারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এই সংঘর্ষে একনো পর্যন্ত অন্তত ১০ রোহিঙ্গা আহত হয়েছে। আহতদের শরীরে দায়ে কোপের চিহ্ন রয়েছে। তাদের কাতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষ থামাতে ওই এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।

Lohagaranews24 Your Trusted News Partner