
নিউজ ডেক্স : রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর এলাকায় পাহাড়ধসের ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘উপজেলার ইসলামপুর ও রাজানগর এলাকায় ভোররাতে পাহাড়ধসের ঘটনায় ইতিমধ্যে আমরা চারজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানীয়রা আমাদের জানিয়েছেন ধসে পড়া পাহাড়ের নিচে আরও কয়েকটি মরদেহ থাকতে পারে। কারণ তারা বেশ কয়েকজনকে খুঁজে পাচ্ছেন না। -সিটিজি টাইমস

Lohagaranews24 Your Trusted News Partner