
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে শীর্ষস্থানীয় শিল্পপতি মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমানকে খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।হেফাজতুর রহমান বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।
বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, খেলাপি ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের দায়ের করা চারটি মামলায় অর্থঋণ আদালত থেকে হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) তাকে আদালতে নেওয়া হবে।মোস্তফা গ্রুপের অংশীদার হেফাজতুর রহমানের পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধেও আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। তাদের বিরুদ্ধে মোট ৩৭টি পরোয়ানা আছে বলে জানান ফারুকুল ইসলাম।
Lohagaranews24 Your Trusted News Partner