
নিউজ ডেক্স : মহেশখালী উপজেলার কেরুনতলী পাহাড়ী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। তবে কেউ হতাহত হয়নি। এসময় তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় তৈরি কাটা বন্দুক (এলজি) ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন মেহের আলীর ছেলে সলিমুল্লাহ (২৪), হাছান আলীর ছেলে মনির (২০), মৃত দুদু মিয়ার ছেলে আক্কেল আলী (৫২), শের আলীর ছেলে হাবিবুল্লাহ (২৩) ও আবু তৈয়বের ছেলে রফিক (২৩)। তারা সবাই কেরুনতলীর নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার রাতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশও আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ও ৩৯ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে। এতে অবস্থা বেগতিক দেখে অস্ত্রধারীরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে পাঁচজনকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner