
_______ফিরোজা সামাদ______
খেলেছি অবিরত
কানামাছি কতোশত,
পড়েছি চোরাখাদে
নীরবে নিভৃত !!
যাপিত দিনগুলো
ছিলো এলোমেলো,
সোনাঝরা সকাল
বিকেল রেশমি অালো !!
হারিয়ে যাবো অামি
বুক কাঁপছে দুরুদুরু ,
বিষন্নতায় মন ভরা
অারেকটি দিনের শুরু !!
ফনীমনসার ঝোপে
নিঃশব্দের প্রকোপে,
খুঁজে খুঁজে অামায়
বসবে সবাই প্রলাপে !!
নির্লিপ্ত মেঘ এসে
ঢেকে দেবে অামায়,
ছোঁবেনা অন্তরাত্মায়
বেদনা হাসি কান্নায় !!

Lohagaranews24 Your Trusted News Partner