
নিউজ ডেক্স : আনোয়ারায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ওবায়দুল হক নামে একজনকে আটক করা হয়। সে আনোয়ারা দক্ষিণ পরুয়া পাড়ার (হাজী রমজান আলী বাড়ি) মোঃ আবুল কালামের পুত্র।

এ বিষয়ে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান সাংবাদিকদের জানান, ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। তাকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner