
নিউজ ডেক্স : ভারতীয় চলচ্চিত্র মুক্তি দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তানের চলচ্চিত্র প্রদর্শক সমিতি (দ্য অ্যাসোসিয়েশন অব ফিল্ম এক্সিবিটরস)। পাকিস্তানি তথ্যমন্ত্রী ফায়াদ চৌধুরি এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন।
ভারতীয় যুদ্ধবিমান কর্তৃক পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফায়াদ চৌধুরি বলেছেন, পাকিস্তানের চলচ্চিত্র প্রদর্শক সমিতি ভারতীয় সকল কনটেন্ট বর্জন করেছে। এখন থেকে কোনো ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি পাবে না। ভারতীয় কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রদর্শিত হবে না।
সূত্র : দ্য ডন
Lohagaranews24 Your Trusted News Partner