
______ফিরোজা সামাদ______
ভালোবাসা শব্দটি অনুরণিত হলেই
হৃদয়ের অাঙ্গিনায় জ্বলে উঠে
হাজার ঝাড়বাতির রোশনাই,
সহস্র সেতার-মৃদঙ্গ-বেজে ওঠে
নিজ নিজ সুর তাল লয়ে,
জল তরঙ্গ অাছড়ে পড়ে মনের বালুকাবেলায় !!

তোমার হৃদয়ে পুষ্প শাখায়
সদ্যফোটা এক সুবাসিত গোলাপ অামি,
না পাওয়ার বেদনায় হয়ে যাবো
বিষাদের নোনা অশ্রুজল,
যেনো শ্রাবণ মেঘে ভেসে চলি অানন্দে
কোনো এক ঘনো কালো কাজল সন্ধ্যায়,
অাবার অামি যেনো ক্রন্দসীর
বুকফাটা হাহাকার ভয় শুধু হারাবার !!
অামি জানি ভাবনার সমীকরণ নির্মম, কর্পুরের মতো উড়ে যাবে,
শুধু মনে স্মৃতির রেখাপাত এঁকে যাবে
হবো পথচেয়ে থাকা বিরহী দীর্ঘশ্বাস,
ফাগুন বসন্ত বায়ু বয় বারোমাস
সাগর পাহাড় নদী অরণ্য মাঝে,
জড়িয়ে থাকি গোলাপ রজনীগন্ধা ও হাসনাহেনায় ভরা
অামার সবুজ শাড়ির অাঁচলখানি
বিষাদের কান্নায় সকরুণ মমতায় !!
Lohagaranews24 Your Trusted News Partner