
নিউজ ডেক্স : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাল্যবিয়ে করতে আসায় বর ও বরের বাবাকে আটক করে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাত ৮টায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলিমুল রাজিব এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার বড়াই গ্রামের আব্দুল জলিল সরকার ও তার ছেলে বর আবুল হাসেম (২২)।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার ছানা ব্যাপারীর নাবালিকা মেয়ে অন্তরাকে (১৪) বিয়ে করতে আসে আবুল হাসেম। বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও তার বাবাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।
Lohagaranews24 Your Trusted News Partner