
নিউজ ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
শনিবার গণভবনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও চলতি মাসের ১৮ তারিখ শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner